ঢাকা   সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অসুস্থ মাকে দেখতে এসে গ্রেপ্তার মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

অসুস্থ মাকে দেখতে এসে গ্রেপ্তার মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী

মাদারীপুরের শিবচর উপজেলার নিজ বাসা থেকে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী সানজিদা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৮ জুন) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড়া এলাকায় অসুস্থ মাকে দেখতে কয়েক দিনের জন্য নিজ বাড়িতে এসেছিলেন সানজিদা আক্তার। তার অবস্থানের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি উমেদপুর ইউনিয়নের বাসিন্দা এবং ইসমাইল কবিরাজের মেয়ে।

স্থানীয় সূত্র আরো জানায়, সানজিদা আক্তার ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী। শিক্ষাজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য এবং বঙ্গবন্ধু আইন ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, নাশকতার একটি মামলায় সানজিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন