ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাভার-আশুলিয়ায় হেরোইনসহ আটক ২ | Barta Bazar

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৪৭ পিএম

সাভার-আশুলিয়ায় হেরোইনসহ আটক ২ | Barta Bazar

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পুড়িয়া হেরোইন ও আরও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) পুলিশের সদস্যরা।

প্রথম অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ৯টা ৫০ মিনিটে সাভার মডেল থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান চালান। এ সময় আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

একই রাতে রাত ১০টা ৫৫ মিনিটে আশুলিয়ার নবীনগর সেনা শপিং সেন্টারের পেছনের এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মো. নাফিউল ইসলাম। এ সময় উজ্জল (৫০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুটি এবং উজ্জলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন