ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে হারিয়ে যাওয়া ২৬ টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:২৯ পিএম

নড়াইলে হারিয়ে যাওয়া ২৬ টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

নড়াইলে হারিয়ে যাওয়া ২৬ টি স্মার্ট ফোন ও নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন জেলা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে আনুষ্ঠানিকভাবে ২৬ টি স্মার্ট মোবাইল ফোন অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ৫১ হাজার টাকা ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই(নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ) মো.রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা। গত মে মাসের ২৬ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করেন। পরে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে মোবাইল ফোন ও নগদ টাকা হস্তান্তর করেন জেলা পুলিশ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মো. আব্দুল খালেক ও জেলা কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন