ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুরাদনগরের যুবলীগ নেতা মাহবুবুল আলম আরিফ গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম

মুরাদনগরের যুবলীগ নেতা মাহবুবুল আলম আরিফ গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা ও আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর জুলাই আগষ্ট আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী মাহবুবুল আলম আরিফকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

পহেলা জুলাই বুধবার সকালে মুরাদনগরের ধামঘর ইউনিয়নের নহল এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা মাহবুবুল আলম আরিফকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিরোধী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২; সহ তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।

৫ আগষ্টের পর থেকে আত্নগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানান অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়াও আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠতার কারনে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নানান নির্যাতনের অভিযোগও রয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী বলেন- যুবলীগ নেতা মাহবুবুল আলম আরিফের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সে আত্নগোপনে ছিল। পুলিশের অভিযানে আজ গ্রেফতার হোন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন