ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:৫১ এএম

যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল

রাজশাহীতে চুরির সন্দেহে চার যুবককে ধরে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাতে নগরের ১৮ নম্বর ওয়ার্ডের বিমানচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে নির্যাতনের শিকার চার যুবককে শাহমখদুম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানচত্বর এলাকার একটি চায়ের দোকান থেকে সিগারেট ও কিছু টাকা চুরির অভিযোগে আব্দুস সামাদ ও দেবসহ চার যুবককে আটক করা হয়। পরে তাদের মহানগর যুবদলের সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিলুর রহমান রনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন যুবক তাদের মারধর করেন এবং মাথার চুল কেটে দেয়। পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়ে বক্তব্য জানতে শাকিলুর রহমান রনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব বেলাল হোসেন বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিরা এলাকায় চুরির অভিযোগে পরিচিত। তবে কাউকে এভাবে মারধর করা বা মাথার চুল কেটে দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

শাহমখদুম থানার ওসি কবির হোসেন বলেন, চুরির অভিযোগে স্থানীয়রা চারজনকে থানায় সোপর্দ করেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর করা অপরাধ। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন