ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে এলজি, কার্তুজ ও মোটরসাইকেলসহ অস্ত্রধারী গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম

চট্টগ্রামে এলজি, কার্তুজ ও মোটরসাইকেলসহ অস্ত্রধারী গ্রেপ্তার

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, এক রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেলসহ হায়দার আলী ওরফে জনি (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার এসআই মোহাম্মদ বেলালের নেতৃত্বে পুলিশের একটি দল আমিন জুট মিলস বাজার সংলগ্ন রহমত আলীর কলোনির সামনে চেকপোস্ট বসায়। এ সময় কাঁচাবাজার দিক থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী হায়দার আলী ওরফে জনির কোমর থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং তার প্যান্টের পকেট থেকে এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি লাল রঙের টিভিএস ৪ভি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বহনের কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি গ্রেপ্তার ব্যক্তি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এছাড়া দীর্ঘদিন ধরে এসব অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, হায়দার আলী ওরফে জনির বিরুদ্ধে এর আগেও বায়েজিদ বোস্তামী থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন