ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজশাহী রেঞ্জসহ পুলিশের ৬ ডিআইজিকে বদলি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:০০ এএম

রাজশাহী রেঞ্জসহ পুলিশের ৬ ডিআইজিকে বদলি

পুলিশের ডিআইজি সমমর্যাদার ৬ কর্মকর্তাকে বিভিন্ন দায়িত্বে বদলি ও পদায়নে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ডিআইজি মো. ইকবাল হোসেনকে এসবি থেকে ঢাকা রেঞ্জে, বরিশালের কমিশনার ডিআইজি আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জে, ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ্কে পুলিশ অধিদফতর থেকে বরিশালের কমিশনার পদে, ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জ থেকে খুলনা রেঞ্জে, ডিআইজি মো. রেজাউল হককে খুলনা রেঞ্জ থেকে খুলনা শিল্পাঞ্চল পুলিশে এবং ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জ থেকে ঢাকায় এপিবিএনে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন