ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:১৭ এএম

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বরিশাল সেনানিবাসে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সেনা সদস্য (সার্জেন্ট) মো. সেলিম হোসেন (৩৫)।

বুধবার (৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় ও সামরিক সম্মান প্রদর্শনের পর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) বরিশাল সেনানিবাসের ফার্মবেস-২ (সিকিউ) রেশন স্টোরে ডিউটিরত ছিলেন সার্জেন্ট সেলিম হোসেন। এ সময় রেশন স্টোরের চালার টিন ভেঙে তার বুকের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তার সহকর্মী ও অন্য সেনা সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার বিকেলে নিহত সেনা সদস্যের মরদেহ তার নিজ বাড়ি সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল এলাকায় নেওয়া হয়। কফিনবন্দি মরদেহ এলাকায় পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয় সন্তান ও সহযোদ্ধাকে হারিয়ে পরিবার ও প্রতিবেশীদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।

পরবর্তীতে বিকেল ৪টায় সেনাবাহিনীর একটি চৌকস দলের পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদর্শন করা হয়। এরপর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সামরিক ও রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি পরিবার, পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো ডোয়াইল ইউনিয়ন জুড়ে শোকের মাতম চলছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন