ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রূপগঞ্জে নিখোঁজের ৫ দিন পরও মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের সন্ধান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম

রূপগঞ্জে নিখোঁজের ৫ দিন পরও মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের সন্ধান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তার (১৬)-এর কোনো সন্ধান মেলেনি।

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই দুপুরে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজারের সানলাইট সিনেমা হল এলাকার নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায় ছাইবা। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে।

ওই দিন দুপুরে খাবার খাওয়ার সময় পরিবারের সদস্যদের বকাবকিতে অভিমান করে ছাইবা বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে গত রোববার তার বড় বোন সাদিয়া আক্তার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে পাঁচ দিন পেরিয়ে গেলেও ছাইবার কোনো খোঁজ না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, কিশোরী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন