ঢাকা   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিরাজগঞ্জ কারাগারে ৯ দিনের ব্যবধানে সাবেক দুই আ.লীগ নেতার মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:১৯ এএম

সিরাজগঞ্জ কারাগারে ৯ দিনের ব্যবধানে সাবেক দুই আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় দিনের ব্যবধানে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দুই নেতার মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ১৫ জুলাই এবং অপরজন ২৩ জুলাই মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন (৪৭) এবং সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলু মণ্ডল (৫২)।

কারাগার সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার চরবেতকান্দি গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম লিটন একটি মারামারি ও বিস্ফোরক মামলায় অভিযুক্ত হয়ে গত ৫ জুলাই জেলা কারাগারে আসেন। পরে ১৫ জুলাই সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অপরদিকে, সদর উপজেলার পূর্ব বাহুকা গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডল ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া একটি মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে গত ২২ জুন কারাগারে আসেন। ২২ জুলাই রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই বেলা পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, দুই কারাবন্দির মৃত্যুর পর প্রচলিত আইন অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন