ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হবিগঞ্জে হামলায় চোখে আঘাতপ্রাপ্ত ছাত্রশক্তির নেতাকে উড়োজাহাজে ঢাকায় আনা হচ্ছে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম

হবিগঞ্জে হামলায় চোখে আঘাতপ্রাপ্ত ছাত্রশক্তির নেতাকে উড়োজাহাজে ঢাকায় আনা হচ্ছে

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র বিএনপি-ছাত্রদলের হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরীকে (১৯) উন্নত চিকিৎসার জন্য উড়োজাহাজে করে ঢাকায় আনা হচ্ছে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত এ কথা জানিয়েছেন।

ইয়াসির আরাফাত বলেন, হামলায় আহত হওয়ার পর মঙ্গলবার (২৮ ‍জুলাই) রাতে আলিফকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার চিকিৎসকরা তাকে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। আলিফ চৌধুরীকে অতিসত্বর ঢাকায় নেওয়া হচ্ছে।

এনসিপির অভিযোগ, মঙ্গলবার ছাত্রদলের নেতা-কর্মীরা রড দিয়ে আলিফ চৌধুরীর চোখ বরাবর আঘাত করে। চিকিৎসকরা তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘১৯ বছরের একটি ছেলের চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। বিএনপি ক্ষমতায় বসে আওয়ামী লীগের মতো করে বিরোধী দলের ওপর হামলা করছে। অবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

এনসিপির অভিযোগ, মঙ্গলবার হবিগঞ্জে তাদের জুলাই পদযাত্রা কর্মসূচিতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিনসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইয়াসির আরাফাত বলেন, ‘মঙ্গলবার হবিগঞ্জে বিএনপির সন্ত্রাসীরা এনসিপি নেতৃবৃন্দের ওপর সশস্ত্র হামলা চালিয়ে আবারও প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায় না, তারা ফ্যাসিবাদী আমলের রাজনীতিই করছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন