ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডাকাতি চেষ্টার অভিযোগে গণপিটুনিতে নিহত ১

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম

ডাকাতি চেষ্টার অভিযোগে গণপিটুনিতে নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন সরকারি প্রতিষ্ঠানে দিনদুপুরে চাঞ্চল্যকর ডাকাতির চেষ্টার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে শুকুর আলী (২৫) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।

​শুক্রবার (৩১ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার কদিমধল্যা এলাকায় অবস্থিত ‘রোড অপারেশনাল ইউনিট’-এর কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নারিন্দা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে একটি পিকআপ ভ্যানযোগে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রতিষ্ঠানটির প্রধান ফটকে এসে থামে। তারা জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করলে বাঁধা দেন কর্তব্যরত নিরাপত্তা প্রহরী খোকন শেখ। এ সময় ডাকাত সদস্যরা তাকে বেধড়ক মারধর ও মাথায় বেশ আঘাত করে। খোকন শেখের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ডাকাতদের ঘেরাও করে।

​জনতার উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫-৬ জন সদস্য পিকআপ ভ্যান নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও শুকুর আলীকে হাতেনাতে ধরে ফেলে ক্ষুব্ধ জনতা। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​এদিকে গুরুতর আহত নিরাপত্তা প্রহরী খোকন শেখকে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান, আহত প্রহরীর মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত শুকুর আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের অন্তত ৪টি মামলা রয়েছে। এটি সুসংগঠিত ডাকাতির চেষ্টা নাকি চুরির ঘটনা, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যে গভীর তদন্ত শুরু করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন