ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি নেতার বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

বিএনপি নেতার বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মধুপুরে শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর বৃদ্ধা মাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল এবং ঘরে থাকা নগদ টাকা লুট করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত জালেমন (৬৫) উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মৃত আইজউদ্দিনের স্ত্রী। তিনি শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম আজাদ মিঠুর মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জালেমন নিজ ঘরে একাই ছিলেন। পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে থাকায় এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। প্রথমে লোহাজাতীয় কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডের পর ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের বিশ্ববিদ্যালয়পড়ুয়া নাতনি মুসলিমা জান্নাতি বলেন, বাড়িতে দাদি, বাবা-মা ও চাচি থাকতেন। আমরা পড়াশোনা ও চাকরির কারণে এলাকার বাইরে থাকি। চাচিও বাবার বাড়িতে এবং বাবা-মা অন্যত্র থাকায় দাদি একা ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। দাদির গলার মালা, কানের দুলসহ কিছু স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা নেই। আমার দাদির কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। আমরা মনে করছি, লুটপাটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্তের চেষ্টা চলছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন