ঢাকা   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনাকে আপনারা আশ্রয়-প্রশ্রয় দেবেন না, ভারতের কাছে হুইপ দুলুর অনুরোধ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম

শেখ হাসিনাকে আপনারা আশ্রয়-প্রশ্রয় দেবেন না, ভারতের কাছে হুইপ দুলুর অনুরোধ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনকালে বললেন, আমি শুধু ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, ভারত বাংলাদেশের ভালো বন্ধু, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তাই এই ফ্যাসিস্ট অবৈধ সরকারকে আপনারা আশ্রয়-প্রশ্রয় দেবেন না।

তিনি আরও বলেন, আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সে সম্পর্ক বহাল রাখার জন্য হলেও শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে আপনারা ফেরত দেবেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘এই ১৭ বছর অবৈধভাবে দেশ শাসন করে এই দেশটাকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার।বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশ ধ্বংসকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে ওঠার কারণে দুই বছর আগে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা ও তার দোসররা।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। চক্রান্ত-ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে।আপনার স্থান বাংলাদেশের মাটিতে আর কোনোদিন হবে না।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন