ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে, খেত-খামারে তদারকি করছেন প্রধানমন্ত্রী: রিজভী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে, খেত-খামারে তদারকি করছেন প্রধানমন্ত্রী: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) মিলনায়তনে আলোচনা সভায় যোগ দিয়ে বললেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী মাঠে, খেত-খামারে ও বন্দরে ঘুরে কাজ তদারকি করছেন। কোথাও গাফিলতি হলে তিনি তা সহ্য করছেন না এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান নির্বাচিত সরকার গত পাঁচ মাসে কী কী উদ্যোগ নিয়েছে, তা নাজমুল হাসান তাঁর বইয়ে পরিসংখ্যান ও ঘটনাপ্রবাহসহ তুলে ধরেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, স্বাস্থ্য কার্ডের প্রতিশ্রুতি এবং গ্যাস সংকট মোকাবিলায় নেওয়া পদক্ষেপসহ বিভিন্ন বিষয় এতে স্থান পেয়েছে।’

তিনি আরও বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানসহ গ্রন্থাকারে সংরক্ষণ করা গেলে তা অপপ্রচারের কার্যকর জবাব হিসেবে কাজ করবে।

‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করতে সরকার কাজ করছে। বইটি পাঠ করলে সরকারের পাঁচ মাসের জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে একটি বিস্তৃত ধারণা পাওয়া যাবে’-উল্লেখ করেন বিএনপির এ সিনিয়র নেতা।

অনুষ্ঠানের আয়োজক ও বইয়ের লেখককে ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, ‘এ ধরনের তথ্যসমৃদ্ধ গ্রন্থ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে এবং সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ও অপপ্রচার মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।’
এর আগে বক্তব্যের শুরুতে রিজভী বইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বই মানুষের অন্তর্জগতের পাসপোর্ট। বই পড়ার মাধ্যমে মানুষের হৃদয়ের জগৎ আরও প্রসারিত হয় এবং জ্ঞানচর্চার মাধ্যমে ব্যক্তি ও সমাজ উভয়ের অন্ধকার দূর করা সম্ভব হয়।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন