ঢাকা   রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রেজিস্টার্ড হকার ছাড়া অন্য কেউ রাস্তায় বসতে পারবে না : ডিএসসিসি প্রশাসক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম

রেজিস্টার্ড হকার ছাড়া অন্য কেউ রাস্তায় বসতে পারবে না : ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, রেজিস্টার্ড হকার ছাড়া কেউ রাস্তায় বসতে পারবে না। এক সপ্তাহের মধ্যে হকার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আজ রোববার সকালে ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রশাসক বলেন, ‘হকার সমস্যা একটি চিরস্থায়ী সমস্যা, এ সমস্যার চিরস্থায়ী সমাধানে হকারদের সহযোগিতা দরকার। হকারদের পুনর্বাসনের জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নিলেও কোনো সমাধান হয়নি।’

তিনি বলেন, ‘হকার পুনর্বাসনে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির দুইজনকে নিয়ে বসে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।’

আবদুস সালাম আরও বলেন, ‘হকারদের শৃঙ্খলায় রাখতে আইডি কার্ড এবং তালিকা করে নিবন্ধনের আওতায় আনা হবে।’ এ ছাড়া তিনি হকারদের জন্য হলিডে মার্কেট করা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন