ঢাকা   সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুলিতে আহত সেই ছাত্রদল নেতা ৯ দিন পর মারা গেছেন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম

গুলিতে আহত সেই ছাত্রদল নেতা ৯ দিন পর মারা গেছেন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর পলাশে প্রতিপক্ষের হামলা ও গুলিতে আহত ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম গুলিবিদ্ধের ৯ দিন পর মারা গেছেন।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আজ সোমবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম আল মাসুম ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরবাড়ি এলাকার বিজয়, সবুজ, ইকবাল ও সানির সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধ ছিল। এর জেরে গত ১ আগস্ট রাতে ফকিরবাড়ি এলাকায় একটি মুদি দোকানে মাসুম, মামুন, জয়নালসহ কয়েকজন অবস্থান করছিলেন।
এ সময় বিজয়, সবুজ, ইকবাল ও সানি দলবল নিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাদের ওপর হামলা চালান। এতে ছাত্রদল নেতা মাসুম পেটে গুলিবিদ্ধ হন। বাধা দিতে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরও ১০ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, এ ঘটনায় ছাত্রদল নেতা মাসুমের বোনজামাই হাসান মো. মহসিন বাদী হয়ে গত ৪ আগস্ট পলাশ থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন