ঢাকা   বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বুধবার বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক আলোচনা সভা শেষে বললেন, ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়ে ছড়ানো খবরটি গুজব।’

তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই। আলোচনা মাধ্যমে সমস্যা নিরসনে সরকার কাজ করছে।

বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। যুবকদের আত্মউন্নয়নে কাজ করছে সরকার। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদেরই এগিয়ে আসতে হবে-উল্লেখ করেন জহির উদ্দিন স্বপন।

জহির উদ্দিন স্বপন বলেন, তরুণদের সঠিক দক্ষতা ও শিক্ষা দিতে পারলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে।’ তরুণদের শক্তি দেশের উন্নয়নে ইতিবাচক মাত্রা যোগ করে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, ‘যুবকদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা বানানোর উদ্যোগ নিচ্ছে সরকার। তরুণ উদ্যোক্তাদের ঋণ পেতে প্রশিক্ষণের পাশাপাশি ট্রেড লাইসেন্স পেতে সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন