ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নিজের পারিবারিক ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সাম্প্রতিক একটি বেসরকারি টেলিভিশনের বিশেষ সাক্ষাৎকারে তৎকালীন রাজনৈতিক ইতিহাস, ব্যক্তিগত স্মৃতি এবং দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে খোলামেলা কথা বলেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ।

সাক্ষাৎকারে অলি আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বড় মেয়ের সঙ্গে লেখাপড়া করেছে। তা আমি আমার ছেলের বিরুদ্ধে এখন কোনো কথা বলতে চাই না। কারণ হৃদয়ের মধ্যে তার জন্য তো একটা টান রয়েছে।

অলি আহমদ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর ছোট দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে তিনি নিজের বুকে টেনে আগলে রেখেছিলেন এবং দাফন পর্যন্ত সমস্ত দায়িত্ব পালন করেছিলেন। একদম ছোটবেলা থেকেই তাদের চোখের সামনে বড় হতে দেখার কারণে হৃদয়ের গহীনে তাদের জন্য একটি বিশেষ মানবিক ও রাজনৈতিক টান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে একই সঙ্গে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে ভুল সিদ্ধান্তের আশঙ্কায় তিনি তারেক রহমানকে সতর্কও করেছেন বলে জানান।

তৎকালীন সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের কঠোর শাসনের স্মৃতিচারণ করে বীর বিক্রম অলি আহমদ দাবি করেন, সে সময় বেগম খালেদা জিয়ার বাসভবনে তার নিজের বাবা বা ভাইদেরও প্রবেশাধিকার দেওয়া হতো না, কিন্তু তাকে বাধা দেওয়ার সাহস কারও ছিল না। সাক্ষাৎকারজুড়ে তিনি দেশের শাসনব্যবস্থাকে একটি নিয়মতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার ওপর বিশেষ জোর দেন এবং তারেক রহমানের সর্বাঙ্গীন সাফল্য ও নিয়মতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন