ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল, ভিডিও ভাইরাল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৩৫ এএম

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল, ভিডিও ভাইরাল

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশালমিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দলটির নেতা-কর্মীদের দাবি, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ৫০ থেকে ৬০ জন মশাল হাতে নিয়ে মিছিল করছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে কয়েকজন বক্তব্যও দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার রাতে উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় মিছিল করেছিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, মশালমিছিলের বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন