ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পটুয়াখালীতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

পটুয়াখালীতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

পটুয়াখালীতে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ব্রিজ এলাকায় এ মশাল মিছিল করা হয়।

ওই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ব্যানারে লেখা রয়েছে, শোক র‌্যালি ও হাতে মশাল নিয়ে মিছিল করছে তারা।

ওই মিছিলের প্রতিবাদ জানিয়ে পটুয়াখালী জেলা ছাত্রশক্তির সভাপতি মিরাজ ইমতিয়াজ বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বর্তমান সরকারের উদাসীনতা এ বিষয়ে দায়ী।

এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ বলেন, আমরা মাঠে আছি, থাকবো। তবে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনকে আরও তৎপর, সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন