ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪৮ এএম

যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

খুলনা রূপসায় চাঞ্চল্যকর যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে তাকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্ট রাতে ভিকটিম ফখরুল ইসলাম মেসার্স রূপসা ব্রিকস অফিসে অবস্থান করার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলে সে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত করে। গত শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ অভিযানে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের অভিযুক্ত ও শুটার কাটাপ্পাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার দিন তিনি পিস্তল দিয়ে ফখরুল ইসলামকে গুলি করার বিষয়েও স্বীকারোক্তি দিয়েছেন বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন