ঢাকা   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনের পর খুনের রেশ একই, চাঁদাবাজি বেড়েছে কয়েকগুণ: শিবির সভাপতি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম

নির্বাচনের পর খুনের রেশ একই, চাঁদাবাজি বেড়েছে কয়েকগুণ: শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি বলেছিল নির্বাচন হলে দেশের সব সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু নির্বাচনের পরও দেশের পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। বরং খুনের রেশ একই আছে, চাঁদাবাজি কয়েকগুণ বেড়েছে এবং বিভিন্ন দপ্তরে সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে জামালপুর শহরের লুইস ভিলেজে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, প্রতিটি দপ্তরে অযোগ্য লোক বসানো হয়েছে। এই অযোগ্য লোক দিয়ে বিএনপি যোগ্যতার মূল্যায়ন করছে না। বিএনপি যখন সিন্ডিকেট বন্ধ করতে পারে না, দুর্নীতি-ঘুস বন্ধ করতে পারে না, তখন স্বাভাবিকভাবেই এসব অনিয়ম মাত্রা ছাড়িয়ে যাবে।

গ্যাস সংকট প্রসঙ্গে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, গ্যাসের সংকটটাও এর ব্যতিক্রম নয়। আমরা সরকারের সদিচ্ছার অভাব দেখছি। বিরোধী দল যখন এ সংকট নিরসনে পরামর্শ দিচ্ছে, তখন দেখা যাচ্ছে বিরোধী দলকেও তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে।

তিনি বলেন, সরকার যদি এভাবে চলতে থাকে এবং জনগণকে দেওয়া কথা বাস্তবায়ন করতে না পারে, তাহলে এর মধ্য দিয়েই হয়তো সরকারের পতন হবে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, এসব সমস্যা দ্রুত পদক্ষেপ নিয়ে সমাধান করতে। জাতীয় স্বার্থে বিরোধী দল ও সরকার দল যেন পারস্পরিক সহযোগিতা করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন