ঢাকা   সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দাবি আদায়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম

দাবি আদায়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা।

এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে ২৩ আগস্ট করা আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ২১টি শর্তে কর্মসূচি পালনের অনুমতি দেয়। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের স্বাক্ষর করা অনুমতিপত্রে নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের শর্ত অনুযায়ী, অনুমোদিত এলাকার বাইরে কর্মসূচি পালন করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করতে হবে। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য, উসকানিমূলক বক্তব্য কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া কর্মসূচিতে মাদকদ্রব্য ব্যবহার না করা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না করা এবং পুলিশের নির্দেশনা মেনে চলার কথাও বলা হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের গাড়ি পার্কিংয়ের জন্য সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

অনুমতিপত্রে আরও বলা হয়েছে, কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে কাউকে মানববন্ধনে অংশ নিতে দেওয়া যাবে না। কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন