ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অর্থাভাবে পড়াশোনা বন্ধ হবে না উপকূলের মেধাবীদের: সহায়তার আশ্বাস প্রতিমন্ত্রী নুরুল হকের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৫১ এএম

অর্থাভাবে পড়াশোনা বন্ধ হবে না উপকূলের মেধাবীদের: সহায়তার আশ্বাস প্রতিমন্ত্রী নুরুল হকের

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকার অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক।

সোমবার (২৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মানবিক উদ্যোগের কথা জানান।

ফেসবুক স্ট্যাটাসে নুরুল হক উল্লেখ করেন, গলাচিপা ও দশমিনা উপজেলার কোনো অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হলে তাকে বা তার প্রতিনিধিদের যেন বিষয়টি জানানো হয়। শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে তার প্রতিনিধি আবু নাঈমের মোবাইল নম্বর (+৮৮০১৭৫৬০৮৫৬৪৯) যোগাযোগের আহ্বান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা আসার পর থেকেই স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে। সচেতন মহল মনে করছেন, উপকূলীয় অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী প্রায়ই আর্থিক অনটনের কারণে ঝরে পড়ার ঝুঁকিতে থাকে। প্রতিমন্ত্রীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগ তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন