ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামীকাল চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সঃ) শোভাযাত্রা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম

আগামীকাল চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সঃ) শোভাযাত্রা

আগামীকাল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ৫৫তম জশনে জুলুস-এ ঈদে মিলাদুন্নবী (সা:)। দিনটি উপলক্ষে নগরী সাজানো হয়েছে বর্ণিল সাজে। ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে টাইগারপাস পর্যন্ত জুলুসের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএমপি।

​আগামীকাল বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টায় আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জুলুস শুরু হবে। জুলুসের নেতৃত্ব দেবেন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। অতিথি হিসেবে থাকবেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ।

​চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, সকাল ৮টায় আলমগীর খানকা থেকে শুরু হয়ে জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া ও লালখান বাজার হয়ে টাইগারপাস মোড় ঘুরে একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে গিয়ে শেষ হবে।

​জুলুস চলাকালে যান চলাচল নিয়ন্ত্রণে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে। এ সময়ে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে সিএমপি।

​জশনে জুলুসকে কেন্দ্র করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারায় সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মানুষ বা মূর্তি ও কুশপুত্তলিকা প্রদর্শনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

​এদিকে দিনটি উপলক্ষে নগরীর প্রধান সড়ক ও অলিগলিতে তোরণ, ব্যানার ও ফ্ল্যাগে ছেয়ে গেছে। সড়কের ধারে ও অধিকাংশ ভবন ও মসজিদে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে।

​এবারেও জুলুসে লাখো মানুষের সমাগমের প্রত্যাশা করছে আয়োজক কমিটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন