ঢাকা   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মির্জাপুরে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সমন্বয় সভা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম

মির্জাপুরে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সমন্বয় সভা

টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে’ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় ইসলামিক ফাউণ্ডেশন মির্জাপুরের ফিল্ড সুপারভাইজার মো. বদরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম।

এসময় মির্জাপুর ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মো. আলী আজমের সঞ্চালনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম ফরিদ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন এবং শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের আহ্বান জানান। এছাড়া প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকাররা উপস্থিত ছিলেন।

এই সভার মাধ্যমে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন