ঢাকা   রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ পরিদর্শন, অনুপস্থিত কর্মচারী বদলির নির্দেশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ পরিদর্শন, অনুপস্থিত কর্মচারী বদলির নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ রোববার ফরিদপুরের চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বিনানুমতিতে অনুপস্থিত থাকার কারণে রিনা আক্তার নামে এক পরিবার পরিকল্পনা সহকারীকে তাৎক্ষণিক সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালটিকে ১৫১ শয্যায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিবেশের খোঁজ খবর নেন। একইসঙ্গে তিনি টিকাদান কেন্দ্রে সাপের কামড় ও জলাতঙ্কের পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী স্বাস্থ্য খাতের লক্ষ্য তুলে ধরে বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া তা ৫০ শয্যায় উন্নীত করেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী চরভদ্রাসন হাসপাতালকে আধুনিক যন্ত্রপাতি, প্যাথলজি, নারী ও শিশুদের জন্য পৃথক শয্যা সুবিধাসহ ১৫১ শয্যায় উন্নীত করা হবে। শিগগিরই একজন গাইনী চিকিৎসক হাসপাতালটিতে পদায়ন করার কথাও জানান তিনি।

পরে মন্ত্রী একই জেলার সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন