ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘গুপ্ত বাহিনী’ অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়: প্রতিমন্ত্রী আজাদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

‘গুপ্ত বাহিনী’ অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়: প্রতিমন্ত্রী আজাদ

‘গুপ্ত বাহিনী’ ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘ওই গুপ্ত বাহিনী, যারা আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা আমাদের হাদিসের কথা বলে, জান্নাতের কথা বলেছেন, তারা আজকে ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। আমাদের তারেক রহমান সরকারকে আজকে অস্থিতিশীলতায় ফেলতে চান, তারেক রহমানের ৬ বছরের অর্জনকে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সৃষ্টি করে, বিভিন্নরকম অপসংস্কৃতির মাধ্যমে অপপ্রচার করে আমাদের ইমেজকে ধ্বংস করতে চান। তারেক রহমানের অর্জনকে ধ্বংস করতে চান।’

তিনি বলেন, ‘আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এইগুলো প্রচার করে বাংলাদেশের মানুষকে অন্তত একটি মেসেজ দিতে চাই যে, বিএনপি সরকার যতবারই সরকার গঠন হয়েছে, কখনোই বিএনপি ব্যর্থ সরকার হয় নাই।’

দলের প্রত্যেক নেতাকর্মীকে দলের মিডিয়া সেল হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ছয় মাসের উন্নয়ন তুলে ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাড়া-মহল্লা থেকে শুরু করে ঘরে ঘরে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে।

এ সময় তিনি বলেন, ‘বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না। বিএনপি সরকার যতবারই গঠন হয়েছে, কখনোই ব্যর্থ হয় নাই। জিয়াউর রহমানের সময়ে সফল হয়েছে, খালেদা জিয়ার সময়ে সফল হয়েছে। তারেক রহমান যেভাবে নতুন উদ্যমে ও ডাইনামিক লিডারশিপ দিয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। ইনশাআল্লাহ আগামী সাড়ে চার বছর পর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে।’

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সূফীসহ বিএনপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য দেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা পার্কে গিয়ে শেষ হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন