ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্কুল চলাকালে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ, ধরা পড়লেই বহিষ্কার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

স্কুল চলাকালে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ, ধরা পড়লেই বহিষ্কার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি বিদ্যালয়ের গেটের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম অমান্য করে কোনও শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘোষণা দেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু। প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, ভালো ফলাফল অর্জন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হওয়া এবং ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাদের সময়ে মোবাইল ফোন কেনার কথা চিন্তাও করতে পারিনি। অথচ এখন মনে হয়, ছেলে-মেয়েরা মোবাইল ছাড়া চলতেই পারে না।’

শিক্ষার্থীর অভিভাবক জামাল মিয়া বলেন, ‘ছেলে-মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এ কারণে পড়াশোনাও ঠিকমতো করে না। স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করায় ভালো হয়েছে। অন্তত স্কুল চলাকালীন তারা মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারবে।’

বিদ্যালয়ের অভিভাবক সদস্য আজিজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণের পাশাপাশি তাদের পড়াশোনায় মনোযোগী করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি ভবিষ্যতে আরও সুনাম ও সাফল্য অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদের ভালো-মন্দের বিষয়টি আমাদেরই দেখতে হবে। মোবাইল ফোনের প্রতি আসক্তি দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের এ আসক্তি থেকে দূরে রাখা, পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যেই বিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন