ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্বাস্থ্যমন্ত্রী আসার খবরে রাতেই ওসমানী মেডিকেলে ধোয়া-মোছার হিড়িক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ এএম

স্বাস্থ্যমন্ত্রী আসার খবরে রাতেই ওসমানী মেডিকেলে ধোয়া-মোছার হিড়িক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আগমনকে কেন্দ্র করে রাতেই সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে ব্যাপক ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। হাসপাতালের বিভিন্ন স্থান ঝাড়ু দেওয়া, মেঝে পরিষ্কার করাসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন পরিচ্ছন্নতাকর্মীরা।

জানা গেছে, শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন। মন্ত্রীদের আগমনের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকেই হাসপাতালজুড়ে শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতার তোড়জোড়।

রাতের বেলায় হাসপাতালের বিভিন্ন অংশ পরিষ্কার করতে দেখে রোগী ও তাদের স্বজনদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়। তাদের অনেকের অভিযোগ, মন্ত্রী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমন উপলক্ষে বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হলেও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে নিয়মিত এ কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন সোহেল মিয়া কালবেলাকে বলেন, মন্ত্রী আসবেন বলে যদি এক রাতেই হাসপাতাল এতটা পরিষ্কার করা যায়, তাহলে নিয়মিত এভাবে পরিষ্কার রাখলে হাসপাতালের পরিবেশ আরও ভালো থাকত। এতে রোগী ও স্বজনদের ভোগান্তিও কমত।

আরেক রোগীর স্বজন ফারুক আহমদ কালবেলাকে বলেন, হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে প্রতিদিন অসংখ্য রোগী ও স্বজন আসেন। তাই পরিচ্ছন্নতার বিষয়টি কোনো বিশেষ ব্যক্তির আগমনকে কেন্দ্র করে নয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই নিশ্চিত করা উচিত।

এ বিষয়ে জানতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন