ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বললেন, সংখ্যালঘু বলতে কোন ধারা, কোন কথা, কোন শব্দ আমরা ব্যবহার করে নিজেদেরকে খাটো করব না, তাতে জাতি খাটো হবে।

গতকাল শুক্রবার বিকালে জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ্ণীপুরে শ্যাম সুন্দর জিউর আখড়ায় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘পাহাড়ে যারা থাকেন তারা পাহাড়ি বা আদিবাসী। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং আমরা যারা মুসলমান ধর্মের, তারা মুসলমান। আমরা সবাই বাংলাদেশি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশি এবং বাংলাদেশ প্রথম। এখানে সংখ্যালঘু বলতে কোন ধারা, কোন কথা, কোন শব্দ আমরা ব্যবহার করে নিজেদেরকে খাটো করব না, তাতে জাতি খাটো হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য এই আহ্বানটুকু খুব বেশি প্রয়োজন।’

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় বাংলাদেশে জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর, যখন তিনি দায়িত্বে ছিলেন, সবাইকে নিয়ে একটি সুন্দর রাজনীতি উপহার দিয়েছেন। এখন পর্যন্ত তার রাজনৈতিক আদর্শের ধারাবাহিকতায় বাংলাদেশে জাতীয়তাবাদের রাজনীতির মাধ্যমে আমরা দেশ পরিচালনা করছি এবং ঐক্যবদ্ধ হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই বাংলাদেশে মাত্র কয়দিন হলো আমরা নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পরিচালনা করছি আজ ৬ মাস। ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন, ১৭ ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি। আমরা এই কথা বলার কোনো সুযোগ নেই যে, সমাজে আমরা সবকিছু এই ৬ মাসের মধ্যে খুব উন্নত জীবনযাপন, সকল অত্যাচার-নির্যাতনের অবসান, ন্যায় প্রতিষ্ঠা কিংবা অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সম্পূর্ণ ন্যায় প্রতিষ্ঠা এখনই করে ফেলেছি। তবে আমাদের উদ্যোগ মহৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সার্বক্ষণিক সময় আমরা সবাই মিলেমিশে সমাজটাকে উন্নত জীবনের জন্য, সর্বদা ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং একটি মানবিক বাংলাদেশ গঠনের জন্য শ্রম দিচ্ছি, কষ্ট করছি এবং কাজ করে যাচ্ছি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন