ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহর চট্টগ্রামে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহর চট্টগ্রামে

জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের গাড়িবহর চট্টগ্রামে পৌঁছেছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালদীঘি ময়দানে পৌঁছায় জোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর।এর আগে সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে লংমার্চ। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে সন্ধ্যায় বহরটি চট্টগ্রাম শহরে পৌঁছায়।

সকাল ৭টায় মতিঝিলে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, কুমিল্লার পদুয়ার বাজার, ফেনী ও মিরসরাইয়ে পথসভা করে লংমার্চের বহর। প্রতিটি পথসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে লংমার্চকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মীদের সড়কের দুই পাশে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন