ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে সভা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম

ভোলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে সভা

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে ৭ দফা দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী আকবর হোসেন।

সভায় ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং পেশাজীবী ডিপ্লোমা প্রকৌশলীগণ অংশ নেন। বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি ১৯৭৮ সালের সরকারি প্রজ্ঞাপনের ভিত্তিতে কেবলমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল এবং ১৯৯৪ সালে এটি ১০ম গ্রেডে উন্নীত হয়ে দ্বিতীয় শ্রেণির মর্যাদা পায়।

তবে সম্প্রতি কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের “প্রকৌশলী অধিকার আন্দোলন” ব্যানারে এই পদ সবার জন্য উন্মুক্ত করার দাবি অযৌক্তিক ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা বলে উল্লেখ করেন তারা।

সভা থেকে বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত পদ বহাল রাখা, সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীত করা, কারিকুলাম আধুনিকায়ন, শিক্ষক স্বল্পতা দূরীকরণ, ফিল্ড-ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, জনবল কাঠামোতে ১:৫ অনুপাত বজায় রাখা এবং উচ্চ শিক্ষায় ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টিসহ ৭ দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন