ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেয়ের সঙ্গে ‘কথা বলার সময়’ দুর্ঘটনায় মারা যান প্রবাসী বিল্লাল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ এএম

মেয়ের সঙ্গে ‘কথা বলার সময়’ দুর্ঘটনায় মারা যান প্রবাসী বিল্লাল

মালয়েশিয়ায় ভবন নির্মাণের কাজে ব্যবহৃত কংক্রিট বালতির দড়ি ছিঁড়ে নিচে চাপা পড়ে নিহত নির্মাণ শ্রমিক বিল্লাল মোল্লার (৩০) মরদেহ রাজবাড়ীর গ্রামের বাড়িতে এসেছে।নিহত বিল্লাল হাটজয়পুর গ্রামের জব্বার মোল্লার ছেলে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার মরদেহ রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছে।

এ সময় স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ-বাতাস। শেষবারের মতো তাকে এক নজর দেখতে ভিড় করেন এলাকাবাসী।

তিনি গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মালয়েশিয়ার জোহরবারু এলাকায় মারা যান।

জানা গেছে, ২০২৩ সালের জুলাই মাসে মালয়েশিয়ায় যান বিল্লাল মোল্লা। সেখানে জোহরবারু এলাকায় কনস্ট্রাকশন সাইটে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিল্লাল নিচে দাঁড়িয়ে কংক্রিট বালতিতে খোয়া-সিমেন্ট লোড করে ক্রেনের মাধ্যমে ভবনের ওপরে পাঠানোর কাজ করছিলেন। বালতি ওপরে পাঠিয়ে কাজের অবসরে চার বছর বয়সী মেয়ে ঐশীর সঙ্গে কথা বলতে থাকেন বিল্লাল। এরিমধ্যে ক্রেনে খালি বালতি চলে আসায় ফোন রেখে দেন তিনি। এরপর আবারও বালতিতে খোয়া-সিমেন্ট লোড করে ওপরে পাঠান বিল্লাল। কিন্তু বালতি আর ওপরে যায়নি। ছিঁড়ে পড়ে তার বুকের ওপর। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মেয়ের সঙ্গে কথা বলার মাত্র কয়েক মিনিট পরে মারা যান।

সোমবার তার মরদেহ রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের পৌঁছায়। পরে সকাল ১১টার দিকে বসন্তপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে বিল্লালের নামাজে জানাজা শেষে ঈদগাহ সামনের কবরস্থানে দাফন করা হয়।

বিল্লালের বাবা জব্বার মোল্লা বলেন, ‘আমার ছেলেটি মারা গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। সে যে মালিকের কাজ করতো, সেই মালিক সামান্য কিছু টাকা পাঠিয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন