ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমাদের জন্য ভারত নেই, বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে; বিএনপি নেতার সতর্কবার্তা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

আমাদের জন্য ভারত নেই, বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে; বিএনপি নেতার সতর্কবার্তা

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল, তারা সেখানে চলে যেতে পেরেছে। কিন্তু আমাদের জন্য ভারত নেই, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। তাই যত চাঁদাবাজ আছে, বিএনপির নাম বিক্রি করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নিব।’

গতকাল সোমবার রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরওয়ার আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ অতীতে হিন্দু সম্প্রদায়ের জায়গা দখলসহ নানান অন্যায় করেছে। এই জন্য তারা আজ জনসম্মুখে আসতে পারছে না। কারণ তারা অন্যায়কারী।’

চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, তাহলে আমাকে জানাবেন। আমি নিজেই বাদী হয়ে মামলা করব। যত বড় শক্তিশালী হোক, চাঁদাবাজ হলে তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করতে হবে।’

সরওয়ার আলমগীর আরও বলেন, তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, বিএনপিতে কোনো চাঁদাবাজ, অন্যায়কারী বা অত্যাচারীর স্থান নেই। সংগঠনকে সুসংহত রাখতে সবার আগে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন