ঢাকা   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আসল ইলিশ চেনার সহজ উপায়

Authorনিউজ রুম

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম

আসল ইলিশ চেনার সহজ উপায়

আসল ইলিশ চেনার সহজ উপায়

ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এটি একটি সামুদ্রিক মাছ, যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে। বাঙালিদের কাছে ইলিশ খুব জনপ্রিয়। এ ছাড়া ইলিশ ভারতের বিভিন্ন এলাকা যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা ও আসামে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। 

ইলিশের চড়া দাম ও বাজারে চাহিদার সুযোগ নিয়ে আসল ইলিশের বদলে চন্দনা ও সুরমা মাছ বিক্রির অভিযোগ রয়েছে। দেখতে কিছুটা মিল থাকায় অনেক ক্রেতা এসব মাছকে ইলিশ ভেবে কিনছেন। বিশেষ করে হোটেলে রান্না করা মাছ পরিবেশনের সময় আসল ইলিশ ও অন্য মাছের পার্থক্য বোঝা কঠিন।

আসল ইলিশ চিনবেন যেভাবে

১. আসল ইলিশ মাছের পেটের দিকটা বেশি মোটা এবং মাথা ও লেজের দিকটা সরু হয়।

২. ইলিশের মাথা লম্বাটে এবং অগ্রভাগ সূচালো হয়। কানকোর কাছ থেকে মাথাটি চওড়া হতে শুরু করে।

৩. আসল ইলিশের লেজ ইংরেজি ‘V’ অক্ষরের মতো গভীর চেরা বা খাঁজকাটা থাকে। পাখনা ও লেজ পরিষ্কার ও সাদাটে হয়।

বাজারে মাছ কেনার সময় সম্ভব হলে আস্ত মাছ বেছে নেওয়া ভালো। মাছের দেহের গঠন, রং ও গায়ের দাগ খেয়াল করতে হবে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন