ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তৃতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের শত উইকেট

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম

তৃতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের শত উইকেট

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেটের মাইফলক ছুঁয়েছেন তাসকিন আহমেদ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইতে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের অঘোষিত সেমিফাইনালের প্রথম ওভারেি প্রতিপক্ষ ওপেনার ফারহানের উইকেট শিকার করে এ মাইলফলকে পৌঁছান তিনি।

বাংলাদেশের হয়ে শত উইকেট নেয়া অন্য দু’জন হলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিবই প্রথমে মাইলফলকটিতে পৌঁছান।

অবশ্য সাকিবকে টপকে এখন শীর্ষস্থানে মোস্তাফিজুর রহমান। ১১৯ ম্যাচে ফিজের উইকেট ১৫০টি, ১২৯ ম্যাচে সাকিবের ১৪৯। ১০০ উইকেট নিতে তাসকিনের লাগল ৮২ ম্যাচ।

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিজের চেয়ে বেশি উইকেট আছে মাত্র দুজনের। আফগানিস্তানের রশিদ খান ১০৩ ম্যাচে ১৭৩ ও নিউজিল্যান্ডের টিম সাউদি ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়েছেন।

/এমএইচআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন