ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১০ জনের রহমতগঞ্জকে হারাতে পারেনি আবাহনী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

১০ জনের রহমতগঞ্জকে হারাতে পারেনি আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগ শুরু হয়েছে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর)। শুরুর দিনে ধাক্কা খেয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ১০ জনের রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারাতে পারেনি মারুফুল হকের দল। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্র দিয়ে।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের সুলেমান দিয়াবাতে, শেখ মোরসালিন ও আল আমিনদের নিয়ে গড়া আবাহনী চেষ্টা করেও গোলই পায়নি।

ম্যাচের ৩৯ মিনিটে রহমতগঞ্জের মিডফিল্ডার আরাফাত হোসেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের বিপক্ষে আবাহনী বাকি সময় আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

রহমতগঞ্জ গোলকিপার মামুন আলিফ ও নেপাল জাতীয় দলের ডিফেন্ডার অভিষেক লিম্বুসহ অন্যরা দারুণ দৃঢ়তা দেখিয়েছেন।

দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব। এই ম্যাচটি ড্র হয়েছে ১-১ এ।

৫৯ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড ইয়াইয়া জনের গোলে এগিয়ে যায় আরামবাগ। যোগ করা সময়ে গোল শোধ করে ইয়ংমেন্সকে এক পয়েন্ট এনে দেন মিশরের মিডফিল্ডার মোস্তফা কাহরাবা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন