ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক মিনিট আগে বাংলাদেশের জয় আটকে দিলো জর্ডান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০২:০৮ এএম

এক মিনিট আগে বাংলাদেশের জয় আটকে দিলো জর্ডান

অনূর্ধ্ব ১৭ নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ৮৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও জয় বঞ্চিত বাংলাদেশ। পরের মিনিটে সমতায় ফিরে জর্ডান এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্র দিয়ে।

জয় হাত ছাড়া হলেও বাছাই পেরোনোর আশা অবশ্য টিকে আছে বাংলাদেশের। বাছাই পার হওয়ার লক্ষে ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী শুক্রবার শক্তিশালী চাইনিজ তাইপের মুখোমুখি হবে মেয়েরা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) আকাবা স্টেডিয়ামে শুরুতে বাংলাদেশ লিড নেয় সুরভী আক্তার প্রীতির গোলে। বক্সের সামনে ফ্রি কিক নেন মামুনি চাকমা, প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে লেগে বল উপরে উঠে যায়। গোলমুখের সামনে ছুটে গিয়ে চলতি বলে হেডে লক্ষ্যভেদ করেন প্রীতি।

১৭ মিনিটে জর্ডানের হায়া আবু আলির দূরপাল্লার ফ্রি কিক সহজেই আটকান বাংলাদেশ গোলকিপার মেঘলা রানী রায়। একটু পর প্রীতি বক্সের ভেতরে ভালো জায়গা থেকে পোস্টের বাইরে মারেন।

বিরতির পরও আধিপত্যে এগিয়ে বাংলাদেশের মেয়েরা। তবে নিঁখুত আক্রমণ সেভাবে দেখা যায়নি। বল পজেশন এবং পাসিংয়ে প্রতিপক্ষের চেয়ে বেশ এগিয়ে ছিলেন প্রীতি, আলপি ও মামনি চাকমারা।

৭০ মিনিটে ফের প্রতিপক্ষের বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। তবে মামনি চাকমার শট যায় পোস্টের ওপর দিয়ে।

৭৭ মিনিটে জর্ডানের ফরোয়ার্ড মিরা জাররার দূরপাল্লার শট তালুবন্দি করেন বাংলাদেশের গোলকিপার মেঘলা রানী রায়।

তবে নির্ধারিত সময়ের এক মিনিট আগে গোল হজম করে বাংলাদেশ। নিজেদের ভুলে।

সতীর্থের থ্রু পাস ধরে গোলকিপারের ওপর দিয়ে জাল খুঁজে নেন মারিয়া জারার। পরের মিনিটেই বাংলাদেশ জালে বল জড়ায়, কিন্তু অফসাইডের কারণে হয়নি গোল।

একটু পরই রেফারির শেষ বাঁশিতে ৩ পয়েন্টের আফসোস শুরু বাংলাদেশের।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন