ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে মাঠে নামবে বাংলাদেশ

Authorনিউজ রুম

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:২২ এএম

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে মাঠে নামবে বাংলাদেশ

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে এমন দিন আগে কখনও আসেনি। আজ আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমবারের মতো বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সুযোগ পাচ্ছে তারা। দুই ম্যাচের জয় ইতিমধ্যেই তাদের আত্মবিশ্বাস চাঙা করে তুলেছে, আর বাংলাদেশ দল যেন ছন্দ হারিয়ে দিশেহারা।

দ্বিতীয় ওয়ানডেতে অবিশ্বাস্য এক জয়ের দেখা পায় আফগানিস্তান। ১৯০ রান তুলেই তারা বাংলাদেশকে গুটিয়ে দেয় মাত্র ১০৯ রানে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচটি একতরফা হয়ে যায়। আজমাতুল্লাহ ওমরজাই প্রথম চার উইকেটের মধ্যে তিনটি তুলে নেন, এরপর রশিদ খান তার জাদুকরী ঘূর্ণিতে পুরো ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

তবে আফগান ব্যাটিং এখনো পুরোপুরি গুছিয়ে ওঠেনি। দ্বিতীয় ম্যাচে ইব্রাহিম জাদরান একাই লড়েছিলেন—১৪০ বল খেলে মাত্র চারটি বাউন্ডারিতে ৪৫তম ওভার পর্যন্ত টিকে ছিলেন। ধীরগতির উইকেটে কিভাবে টিকে থাকতে হয়, সেই পাঠ তিনিই যেন বাকিদের শিখিয়ে দিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন ব্যাটিং। প্রথম ম্যাচে ২২১ রান তুলেও আফগানিস্তানের কাছে হেরে যায় তারা ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ১৯০ রানের লক্ষ্য ছুঁতে গিয়েই ভেঙে পড়ে পুরো টপ অর্ডার। আফগান স্পিনারদের বিপক্ষে এখনো কোনো কার্যকর কৌশল খুঁজে পাচ্ছে না টাইগাররা। দলের স্পিন কোচ মুশতাক আহমেদ বলেছেন, ‘আমাদের কখনও কখনও বোলার নয়, বলটার বিপরীতে খেলতে হবে।’

বোলিং ও ফিল্ডিংয়ে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো করেছে। পেসাররা ধারাবাহিকভাবে ভালো বল করছেন, স্পিনাররাও চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ব্যাটারদের ব্যর্থতা পুরো দলের পারফরম্যান্সকে নষ্ট করে দিচ্ছে। ২-০ ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। আজকের ম্যাচে বাংলাদেশ কি পারবে সান্ত্বনার জয় তুলে নিয়ে সিরিজে মান রক্ষা করতে? নাকি ইতিহাস গড়ে টাইগারদের প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করবে আফগানিস্তান—এখন নজর সেদিকেই।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন