ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আফগানদের বিরুদ্ধে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম

আফগানদের বিরুদ্ধে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল না বাংলাদেশের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ফলে সিরিজ বাঁচানোর জন্য নাজমুল হোসেন শান্তর দলকে প্রথমে ফিল্ডিং করতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৬টায়।

এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নাইম শেখ, শামীম পাটোয়ারি, নাহিদ রানা ও হাসান মাহমুদ। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন