ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্যাটিং ইউনিট হিসেবে খুবই বাজে খেলছি: মিরাজ 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পিএম

ব্যাটিং ইউনিট হিসেবে খুবই বাজে খেলছি: মিরাজ 

ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। সিরিজে ব্যাটিং ছিল যাচ্ছেতাই। সর্বশেষ তৃতীয় ওয়ানডেতে ২০০ রানের ব্যবধানে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন, বাংলাদেশের ওয়ানডে দল এমন এক নাজুক অবস্থায় রয়েছে। সেখান থেকে উত্তরণে এখন তাদের প্রথম লক্ষ্যই হয়ে দাঁড়িয়েছে পুরো ৫০ ওভার ব্যাটিং করা। শেষ ওয়ানডেতে বাংলাদেশ ২৭.১ ওভারে গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। এর আগের ম্যাচেও দল অলআউট হয়েছিল ২৮.৩ ওভারে ১০৯ রানে।

দুটি ইনিংসে প্রায় একই ছকে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। টপ অর্ডার ছিল ব্যর্থ, কেবল সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। এরপর রশিদ খানের ঘূর্ণিতে ধসে পড়ে ব্যাটিং লাইন। মঙ্গলবারের ম্যাচে ২১ বছর বয়সী পেসার বিলাল সামিও যোগ দেন উইকেট উৎসবে। তুলে নেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।

এই সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের পরবর্তী ওয়ানডে সিরিজ। সময় খুবই কম হাতে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘আমাদের এখন লক্ষ্য রাখতে হবে ৫০ ওভার খেলার দিকে। কারণ শেষ দুই ম্যাচে আমরা সেটা করতে পারিনি। স্বীকার করতেই হবে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খুবই বাজে ক্রিকেট খেলছি। যখন ব্যাটাররা দায়িত্ব নেয় না, তখন দল ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেক ব্যাটারেরই দায়িত্ব নিতে হবে। নইলে এভাবেই ভুগতে থাকবো। রান না করলে কোনও ম্যাচ জেতা সম্ভব নয়—পরিস্থিতি যেমনই হোক।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের দায় নিজের কাঁধে নিচ্ছেন মিরাজ, তবে তার মতে দলের এখন মানসিকভাবে পুনরুজ্জীবিত হওয়া প্রয়োজন, ‘সিরিজ হেরে সবাই কিছুটা মন খারাপ করে আছে। আশা করছি, দুই দিনের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আমরা নতুনভাবে ফিরতে পারবো। অধিনায়ক হিসেবে আমি চাই ব্যাটাররা মানসিকভাবে শক্ত থাকুক। একদিনে সব বদলে যাবে, এমন আশা করছি না। কোচিং স্টাফ মানসিকভাবে দলকে সাহস জোগাচ্ছেন, আমাকেও সেটা করতে হবে।’

আফগানদের কাছে প্রথমবার হোয়াইটওয়াশ হওয়ার পরও মিরাজ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দলে বড় পরিবর্তনের পক্ষে নন, ‘আমরা প্রতিটি হার থেকে শিখতে পারছি না, উন্নতিও তেমন হচ্ছে না। কিছু জায়গায় ঘাটতি আছে ঠিকই, কিন্তু এই খেলোয়াড়দের নিয়েই এগোতে হবে। বাইরে থেকে অনেক বিকল্পও নেই। আমরা যতটা খারাপ দল মনে হচ্ছে, আসলে ততটা নই। ভুলগুলো শুধরে নিতে পারলে আবার ভালো করবো।’

বাংলাদেশ দল বুধবার-ই দেশে ফিরছে। দুই দিনের প্রস্তুতির সময় হাতে আছে, এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু শনিবার। 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন