ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামবো খেলায় পরিবর্তন আনতে হবে: জামাল ভূঁইয়া

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম

ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামবো খেলায় পরিবর্তন আনতে হবে: জামাল ভূঁইয়া

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে থেকে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। স্বাগতিকদের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে আজ দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। যদিও মূল পর্বে ওঠার সুযোগ নেই বললেই চলে। গাণিতিক হিসাবে শুধু একটু ঝুলে আছে। 

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচে বিরতির পর মাঠে নামেন। ড্র ম্যাচ নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে এয়ারপোর্টে সাংবাদিকদের ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার বলেছেন, ‘প্রথমার্ধ ভালো হয়নি, দ্বিতীয়ার্ধে যখন বদলি করা হয় খেলায় পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি৷’

বিরতির পর বাংলাদেশের খেলায় গতি ফিরে। জামাল-ফাহামিদুল একাদশে নামেন। জামাল বলেছেন, ‘আমি ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামবো তখন খেলায় পরিবর্তন আনতে হবে। কারণ দল এখন ভালো খেলছে না। ফাহামিদুল ইতিবাচক ছিল, আমিও ইতিবাচক ছিলাম। তারা লাল কার্ড দেখেছে, আমরাও গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়েই যাচ্ছিলাম, কিন্তু হয়নি। তবে দ্বিতীয়ার্ধে যারা নেমেছে তারা ভালো করেছে।’

হংকংয়ে আতিথেয়তা নিয়ে জামাল নতুন করে বলেছেন, ‘ওরা বলছে যে ওরা যখন বাংলাদেশে ছিল সবচেয়ে খারাপ মাঠ পেয়েছে অনুশীলনের জন্য। প্র্যাকটিস যখন করেছি, তখন তো অভিযোগ করেছি। তবে এটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ।’

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। খেলা হবে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে। সেই ম্যাচ নিয়ে জামালের ভাষ্য, ‘পরের ম্যাচটা ভারতের বিপক্ষে। এটা একটা ঐতিহাসিক দ্বৈরথ, এখানে গোল হজম করলে সমস্যা হয়। আগে দুইটা লিগ ম্যাচ খেলার পর চিন্তা করবো কীভাবে ভারতের বিপক্ষে খেলবো।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন