ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফিফা র‌্যাঙ্কিংয়ে হামজাদের উন্নতি, ব্রাজিলের অবনতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:১৯ পিএম

ফিফা র‌্যাঙ্কিংয়ে হামজাদের উন্নতি, ব্রাজিলের অবনতি

ছেলেদের ফুটবলের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে বাংলাদেশ ১৮৪ থেকে ১৮৩তম স্থানে এসেছে। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার উন্নতি হলেও অবনতি হয়েছে ব্রাজিলের।

অক্টোবরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ম্যাচ খেলেছে। ঘরের মাঠে ৪-৩ গোলের ব্যবধানে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১-এ ড্র করেছে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।

অন্যদিকে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এছাড়া বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এক ধাপ উন্নতি হয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের এক ধাপ অবনতি হয়ে তৃতীয় স্থানে নেমেছে।

এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ ১৯তম স্থানে। ভারত দুই ধাপ নেমে ১৩৬তম অবস্থানে আছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিলেও জাপানের কাছে হেরেছে। হেরে পিছিয়ে সপ্তম স্থানে জায়গা হয়েছে তাদের।

বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়ে ১৪৬তম স্থানে রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন