ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটারের মৃত্যুতে রশিদ খানের আবেগঘন স্ট্যাটাস

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪৬ এএম

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটারের মৃত্যুতে রশিদ খানের আবেগঘন স্ট্যাটাস

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটারের মৃত্যুতে রশিদ খানের আবেগঘন স্ট্যাটাস

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হামলায় আফগানিস্তানের একাধিক স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে জানায়, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলায় চালায়। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আফগান তারকা রশিদ খান।

তিন ক্রিকেটারের মৃত্যুকে বিশাল ক্ষতি উল্লেখ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলে, যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে এই ঘটনায় নিজের ভেরিফায়েডে ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আফগান তারকা রশিদ খান। শনিবার (১৮ অক্টোবর) তিনি লেখেন, আফগানিস্তানে সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় নিরীহ নারী, শিশু ও ভবিষ্যৎ তরুণ ক্রিকেটারদের প্রাণ হারানো আমাদের জন্য এক গভীর বেদনার ঘটনা। যারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিল, সেসব তরুণ প্রাণের এমন নিষ্ঠুর পরিণতি মেনে নেওয়া যায় না।

তিনি আরও লেখেন, বেসামরিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলা চরম অনৈতিক ও নৃশংস। এটি মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পরিপন্থি। এমন জঘন্য কর্মকাণ্ড কোনোভাবেই নজরদারির বাইরে থাকা উচিত নয়।

দেশটির ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সমর্থন জানিয়ে রশিদ খান আরও লেখেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে খেলাগুলো থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তাকে স্বাগত জানাই। এটি আমাদের জাতীয় মর্যাদা ও জনগণের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের একটি শক্ত বার্তা। এই দুঃসময়ে আমি আমাদের জনগণের পাশে আছি। জাতীয় সম্মান ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপস করতে পারি না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন