ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, দেখবেন যেভাবে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পিএম

আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, দেখবেন যেভাবে

আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার মিশনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শনিবার ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর মেহেদি হাসান মিরাজের দল চাইবে এই সিরিজে জয়ের মাধ্যমে ভক্তদের ভালো কিছু উপহার দিতে। 

প্রথম ম্যাচে আজ মিরপুর স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামবে টাইগাররা। এই সিরিজের জন্য টিকিটের মূল্য আগেই প্রকাশ করেছে বিসিবি।

সবচেয়ে কম খরচে টিকিট মিলবে ইস্টার্ন গ্যালারির, যার মূল্য ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা করে। ক্লাব হাউসের টিকিট মিলবে ৮০০ টাকায়। সর্বোচ্চ মূল্যের টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ারের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির নর্থ মিডিয়া ব্লকের টিকিট মিলবে ১ হাজার ৫০০ টাকায়।

এ ছাড়া সিরিজের সবগুলো ম্যাচই উপভোগ করা যাবে টিভি ও অনলাইনে। টেলিভিশন পর্দায় এই সিরিজের খেলা দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।

টিভির পাশাপাশি অনলাইনেও উপভোগ করা যাবে ওয়ানডে সিরিজ। টি-স্পোর্টস অ্যাপের মাধ্যমে সরাসরি এই ম্যাচগুলো দেখতে পারবেন দর্শক।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন