ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রথমবারের মতো যে কীর্তি গড়লেন রিশাদ হোসেন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম

প্রথমবারের মতো যে কীর্তি গড়লেন রিশাদ হোসেন

প্রথমবারের মতো যে কীর্তি গড়লেন রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক : গোল্ডেন আর্ম যাকে বলে, রিশাদ হোসেন যেন আজ তা নিয়ে মাঠে নেমেছেন। ব্যাট হাতে কার্যকর ক্যামিও খেললেন। এরপর বল হাতে দলের একমাত্র সফল খেলোয়াড় বনে গেলেন তিনি। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট গেল, সবকটাই গেল তার পকেটে। 

১২তম ওভারে রিশাদকে আক্রমণে আনেন মিরাজ। শুরুর পাঁচ বলে ২ রান দিয়েছিলেন তিনি। এরপর ষষ্ঠ বলে এনে দেন মহামূল্য ব্রেক থ্রুটা। এথানেজকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে। ৫১ রান দিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

এরপর সময় যাচ্ছিল, উইন্ডিজ ধীরে ধীরে ইনিংস গড়ায় মন দিয়েছিল। দ্বিতীয় উইকেট থেকে উঠে এসেছিল ২৮ রান, যা এই উইকেটে বেশ মূল্যবান। এরপরই রিশাদ খেল দেখালেন তার। অফ স্টাম্পের অনেক বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন বলটা, সেটা তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন কেসি কার্টি।

ব্রেন্ডন কিং এক পাশে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছিলেন। রিশাদ তাকেও সরিয়ে দিলেন পরের ওভারে। তার বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দেন কিং। সে ওভারে আরও একটা উইকেট এনে দেন তিনি। শেরফান রাদারফোর্ডকেও সাজঘরের রাস্তা দেখান তিনি, এবারও ওই কট বিহাইন্ডই। এক ওভার পর রস্টন চেজকেও একই পরিণতি বরণ করে নিতে হয়। 

ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায়। রিশাদই তুলে নেন সবকটি উইকেট। তাতে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখাও পেয়ে যান এই লেগ স্পিনার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন