ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আফগানদের ‘অকৃতজ্ঞ’ বললেন আফ্রিদি

Authorনিউজ রুম

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১১ এএম

আফগানদের ‘অকৃতজ্ঞ’ বললেন আফ্রিদি

পাকিস্তানি বিমান হামলায় তিন ক্রিকেটার নিহত হওয়ার জেরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) ত্রিদেশীয় সিরিজ বর্জনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, আফগানিস্তান প্রতিদান হিসেবে পাকিস্তানের উপকার ভুলে ‘অকৃতজ্ঞতার’ পরিচয় দিচ্ছে এবং সীমান্তে ‘প্রকাশ্য আগ্রাসন’ চালাচ্ছে।

পাকিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হওয়ার পর এসিবি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এরপর প্রতিবাদস্বরূপ পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।

এই ঘটনার প্রতিক্রিয়ায় নিজের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে শহীদ আফ্রিদি লেখেন, ‘পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে। সীমান্ত খুলে দিয়েছে, ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে।’

আফ্রিদি আরও যোগ করেন, ‘আফগানিস্তানের ভাবা উচিত, তারা যেন এমন কোনো দেশের হাতে ব্যবহৃত না হয়, যে দেশ ইতিমধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে।’

এদিকে, আফগানিস্তান সরে দাঁড়ালেও সিরিজ বাতিল হচ্ছে না। ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নির্ধারিত সময়েই সিরিজ আয়োজনে বদ্ধপরিকর এবং আফগানিস্তানের বিকল্প হিসেবে তারা এরই মধ্যে অন্য দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে।

উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর থেকে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজটি শুরু হওয়ার কথা ছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন