ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মালয়েশিয়ার প্রথম টি-টোয়েন্টি লিগে পরামর্শকের ভূমিকায় তামিম, ব্রেট লি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম

মালয়েশিয়ার প্রথম টি-টোয়েন্টি লিগে পরামর্শকের ভূমিকায় তামিম, ব্রেট লি

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে প্রবেশ করতে যাচ্ছে মালয়েশিয়া। ২০২৬ সালের জুনে দেশটিতে প্রথমবারের বসতে যাচ্ছে টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী আসর। তাতে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালও!

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) জানায়, টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে পরামর্শকের ভূমিকায় থাকবেন বাংলাদেশের তামিম ইকবাল ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি।

এমসিএর বিবৃতিতে বলা হয়, পাঁচ দলের এই আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। ভেন্যু কুয়ালালামপুর। ইভেন্টটির আয়োজন ও সম্প্রচার দেখভালের দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ। একই গ্রুপ শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগেরও (এলপিএল) যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্বে।

টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে মালয়েশিয়ার ক্রিকেটকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা ও স্থানীয় ক্রিকেটারদের মান উন্নয়ন। 

আইপিজি গ্রুপের সিইও অনিল মোহন জানান, এশিয়া জুড়ে লিগকে আকর্ষণীয় করতে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের পরিকল্পনাও করা হচ্ছে।

দলগুলোর নাম, খেলোয়াড় ড্রাফটের প্রক্রিয়া ও পূর্ণাঙ্গ সূচি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছে এমসিএ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন